18/05/2016 8:45 pm
শিক্ষক লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আফ্রিকার মালিতে ঝড়ে নিহত দুই বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে শিক্ষক […]
Read more › 14/05/2016 8:28 pm
৩১৯টি পোশাক কারখানা বন্ধ হওয়ার পথে: বিজিএমইএ বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাংলাদেশের ৩১৯টি পোশাক কারখানা বন্ধ হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে এই খাতের শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি সভাপতি সিদ্দিকুর রহমান। লিখিত বক্তব্যে তিনি […]
Read more › 8:27 pm
বান্দরবানে ভিক্ষু হত্যায় স্বজনরা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে এজন্য এই ধর্মগুরুর স্বজনদের দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে বৌদ্ধ বিহারে গলা কেটে হত্যা করা হয় চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মং শৈ উ (৭০ )কে। সকালে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর […]
Read more › 8:26 pm
ডেইরি ফার্মের কক্ষে তিন ভাইয়ের লাশ সাভারে দুই সহোদর ও তাদের মামাতো ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে হেমায়েতপুরে মেসার্স প্রান্ত ডেইরি ফার্মের এক কর্মচারীর ঘর থেকে পুলিশ এসব লাশ উদ্ধার করে। নিহতরা হলেন, ওই ফার্মের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে জীবন (১৬), নাসির (১৫) ও তাদের মামাত ভাই শাহাদাত হোসেন। […]
Read more › 13/05/2016 7:18 pm
অন্যায় আবদার না রাখলেই হেনস্তা হচ্ছেন সরকারি কর্মকর্তারা: খালেদা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অন্যায় আবদার রক্ষা ও বেআইনি নির্দেশ পালন এবং বিধিবহির্ভূত সম্মান ও সুযোগ দিতে অস্বীকার করলেই রাষ্ট্রীয় কর্তব্য পালনে নিয়োজিত কর্মকর্তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হেনস্তা ও নিগ্রহের শিকার হচ্ছেন। মাঠ প্রশাসন পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ […]
Read more › 7:09 pm
‘ইসরায়েলের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই’ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে তার দলের কোনো সম্পর্ক নেই। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ৯ […]
Read more › 7:08 pm
জনগণ খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চায়: হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর দেশের জনগণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিক্রিয়া জানতে চায়।’ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে আল-হেরা কমিউিনিটি সেন্টারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের […]
Read more › 7:07 pm
সরকারকে দুর্নীতিবাজ বানাতে চেয়েছিল বিশ্বব্যাংক :প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মাসেতু নিয়ে বড় চক্রান্তে পড়তে হয়েছিল। এক্ষেত্রে সরকারকে দুর্নীতি-বাজ বানানোর ষড়যন্ত্র করেছিল বিশ্বব্যাংক। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দুর্নীতি কোথায় হয়েছে প্রমাণ করতে হবে। বিশ্বব্যাংক প্রমাণ করতে পারেনি। সেই চ্যালেঞ্জে আমরা জয়ী হয়েছি। বাঙালির সম্মান ও মর্যাদা বিশ্বে বৃদ্ধি পেয়েছে। গতকাল […]
Read more › 7:05 pm
জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে পুলিশ। এ দুটি বিষয়ের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পুলিশ সুপার মাহফুজুর রহমানের […]
Read more › 7:04 pm
একাত্তরের খুনি ও আগুনসন্ত্রাসীদের রেহাই নেই’ ফাইল ছবি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘একাত্তরের খুনি ও আগুনসন্ত্রাসীদের রেহাই নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিচারহীনতার সংস্কৃতি ফিরিয়ে আনতে ৭১’র অপরাধ, ৭৫’র অপরাধ ও আগুনসন্ত্রাসী মানুষ পুড়ানোর অপরাধীদের বিচারের আওতায় আনার চেষ্টা চলছে।’ শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের […]
Read more › 7:03 pm
আগামী মাসে মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন: কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মেট্রোরেল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী শুক্রবার উত্তরায় মেট্রোরেল ডিপোর উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, আশা করা যায়, ২০১৯ সালে মেট্রোরেল রুট-৬ এর বাণিজ্যিক পরিচালনা শুরু সম্ভব হবে। মন্ত্রী […]
Read more › 6:52 pm
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র, বিক্ষোভের ডাক বিএনপির ফাইল ছবি নাশকতার দুইটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়ায় দুই দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। রবিবার দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে এবং সোমবার ঢাকা মহানগরে বিক্ষোভ করে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র প্রত্যাহার ও মামলা তুলে নেয়ার দাবি জানাবে দলটি। আজ শুক্রবার […]
Read more › 11/05/2016 1:06 pm
এসএসসি-সমমানে পাসের হার ৮৮.২৯ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চলতি বছর এতে পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ জন। বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলপত্র হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নাহিদ। দুপুর একটার পর শিক্ষার্থীরা […]
Read more › 10:04 am
বিবিসি : বাংলাদেশে ইসলামপন্থী নেতাকে ফাঁসি যুক্তরাজ্যের বার্তা সংস্থা ব্রিটিশ ব্রোডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) তার শীর্ষ প্রতিবেদনে জামায়াত নেতা ও যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি প্রসঙ্গে লেখে, ‘বাংলাদেশে শীর্ষ ইসলামপন্থী নেতাকে ফাঁসি।’ তাদের প্রতিবেদনে জানানো হয়, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধ চলাকালে করা অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়া হয়। তার বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ […]
Read more › 10:01 am
নিজামীর দাফন সম্পন্ন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যৃদণ্ড কার্যকর হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৭টা ১৮ মিনিটের দিকে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকাল ৭টা ১২ মিনিটের দিকে তার নামাজে জানাজা সম্পন্ন […]
Read more › 9:58 am
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন আর নেই সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন আর নেই। বুধবার ভোর ৪টার দিকে ভারতের মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুর রহমান জানান, ফুসফুসের সংক্রমণে আক্রান্ত […]
Read more › 9:56 am
নিজামীর ফাঁসি কার্যকর মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির ও একাত্তরের বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে (কারাগারের ঘড়ি অনুযায়ী) ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এ দণ্ড কার্যকর করা হয়। জল্লাদ রাজুর নেতৃত্বে ১০ জন জল্লাদ এ কাজটি সম্পন্ন করেন। ২০ […]
Read more › 03/05/2016 4:57 pm
খালেদা মিথ্যাবাদী ও চোর :জয় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যাবাদী ও চোর হিসাবে আখ্যায়িত করেছেন। রবিবার সন্ধ্যায় জয় তার ফেইসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেন, ‘একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের […]
Read more › 4:55 pm
রায় পুনর্বিবেচনার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে যে চরম দণ্ড দেয়া হয়েছিল তা পুনর্বিবেচনার সুযোগ নেই। মঙ্গলবার নিজামীর রিভিউ আবেদনের শুনানিকালে তিনি এই কথা বলেন। মাহবুবে আলম বলেন, যথেষ্ট তথ্য-উপাত্ত ও দালিলিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনটি […]
Read more › 4:54 pm
‘মূল অপরাধীদের বাদ দিয়ে সহযোগীদের বিচার হতে পারে না’ ফাইল ছবি প্রধান আসামিদের বাদ দিয়ে তার সহযোগীদের বিচার হতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মঙ্গলবার নিজামীর রিভিউ পিটিশন আবেদনের শুনানিকালে তিনি এই মন্তব্য করেন। খন্দকার মাহবুব বলেন, জামায়াতের আমির […]
Read more ›