23/05/2016 5:41 pm
নূরজাহান বেগমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকালে নূরজাহান বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২। গত ৪ মে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি […]
Read more › 5:39 pm
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান আর নেই বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৯২ বছর। বার্ধ্যক্যজনিত অসুস্থতা নিয়ে গত কিছুদিন ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ছিলেন নূরজাহান […]
Read more › 22/05/2016 11:04 am
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে খালেদা জিয়ার আহবান বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার এক বিবৃতিতে এ আহবান জানান তিনি। খালেদা জিয়া ঘূর্ণিঝড়ে বেশ কিছুসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন ও […]
Read more › 11:02 am
লন্ডনে এসে মুসলিমদের দেখে যান, ট্রাম্পকে সাদিক খান লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অগ্রণী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লন্ডন শহর ঘুরিয়ে দেখানোর এবং ব্রিটেনের মুসলিম সম্প্রদায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন। ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত ট্রাম্পের সাথে বাকযুদ্ধের মধ্যেই সাদিক খান এ প্রস্তাব দিলেন। […]
Read more › 10:59 am
বিএনপির নেতা মো. শাহজাহানের উপর সন্ত্রাসীদের হামলা নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে উঠান বৈঠককালে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা ককটেল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৈঠকে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান উপস্থিত ছিলেন। হামলা থেকে বাঁচতে তিনি দৌঁড়ে একটি ঘরে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ তাকে […]
Read more › 10:57 am
আজ পবিত্র শবে বরাত আজ রবিবার পবিত্র শবে বরাত। সৌভাগ্যের রজনী। মুমিন-মুসলমানদের জন্য মহিমান্বিত এই রাত ইবাদত-বন্দেগির। পবিত্র এ রাতে মহান আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতি বরকত ও রহমত নাজিল করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র শবে বরাত উপলক্ষে পৃথক […]
Read more › 21/05/2016 10:03 am
ইজিপ্টএয়ার : বিধ্বস্ত হওয়ার আগে বিমানের কেবিনে ধোয়া মিশরে ইজিপ্টএয়ারের বিমানটি বিধ্বস্ত হওয়ার পূর্বে তার কেবিনে ধোয়া সনাক্ত করা হয়েছিল বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এভিয়েশন হেরাল্ড নামক ওয়েব সাইটের বরাত দিয়ে বিবিসি জানায়, বিমানটির টয়লেট থেকে এই ধোয়া আসার পরপর বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে বিমানে ধোয়া […]
Read more › 9:52 am
হোয়াইট হাউজের নিকট বন্দুকধারীকে গুলি হোয়াইট হাউজের নিকট মেশিনগান হাতে থাকা এক বন্দুকধারীকে গুলি করে আটক করেছে সিক্রেট সার্ভিস নামক নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউজের পাশ থেকে আহত অবস্থায় তাকে আটক করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। এ সময় প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট […]
Read more › 9:51 am
ঘূর্ণিঝড় রোয়ানু: ভোলায় ২ জনের মৃত্যু ফাইল ছবি ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের নয়নে স্ত্রী রেখা বেগম (৩৫) ও একই এলাকার মো. মফিজের ছেলে আকরাম (১৪)। উপজেলা ত্রাণ ও […]
Read more › 20/05/2016 12:26 pm
প্রধানমন্ত্রীর সৌদি সফর ৪-৬ জুন ৫ জুন বাদশাহর সঙ্গে শীর্ষ বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ থেকে ৬ জুন সৌদি আরব সফর করবেন। ৫ জুন জেদ্দায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে শীর্ষ বৈঠক করবেন শেখ হাসিনা। সৌদি সরকার ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় চূড়ান্ত […]
Read more › 12:23 pm
তাইওয়ানে শপথ নিলেন প্রথম নারী প্রেসিডেন্ট তাইওয়ানের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন তা ইং-ওয়েন। ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) এই নেত্রী চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পান। খবর বিবিসির। বিবিসি জানায়, স্থানীয় সময় আজ শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে তা ইং-ওয়েনের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় […]
Read more › 12:21 pm
কুষ্টিয়ায় হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা ফাইল ছবি কুষ্টিয়া সদরে হোমিওপ্যাথি চিকিৎসক সানোয়ার রহমান সানাকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান (৩৮) গুরুতর আহত হন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বটতোল ইউনিয়নের শিশির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, […]
Read more › 19/05/2016 6:14 pm
আগামী জুনে জামায়াত নিষিদ্ধ হতে পারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াত একটি যুদ্ধাপরাধীদের দল। তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই মুক্তিযুদ্ধ বিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’ তিনি বলেন, ‘আগামী জুনে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ অধিবেশনে জামায়াত নিষিদ্ধের বিল আনা হবে।’ বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা […]
Read more › 6:12 pm
অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড: গ্রেফতার শিবির নেতার মৃত্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজির অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী মুকুল হত্যা মামলায় গ্রেফতারকৃত শিবির নেতা হাফিজুর রহমান মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার […]
Read more › 6:09 pm
ষড়যন্ত্রের মাধ্যমেই বিএনপির জন্ম : আইনমন্ত্রী আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করছে। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মোসাদকে নিয়ে এখন তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। এখন তারা দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করা ষড়যন্ত্র […]
Read more › 6:07 pm
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় মমতা পশ্চিমবঙ্গে বিধানসভায় আবারো ক্ষমতায় আসছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। গতবারের চেয়েও বেশি আসন নিয়ে বিপুল বিক্রমে রাজ্য সরকার গঠন করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় ২৯৪টি আসনের মধ্যে ২১২টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে ২০১১ সালের […]
Read more › 6:03 pm
বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে যু্ক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ দেখতে চাই। পৃথিবীর অন্য যেকোনো দেশের মতোই আমরা দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও বাকস্বাধীনতা দেখতে চাই। বাংলাদেশ নিয়ে তাদের উদ্বেগ এখনো […]
Read more › 6:02 pm
আদালতে হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফাইল ছবি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পঞ্চম দফায় পিছিয়ে আগামী ২ জুন পুনর্নির্ধারণ করা হয়েছে। ওইদিন খালেদা জিয়াকে হাজির থাকার নির্দেশ দিয়ে হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে […]
Read more › 18/05/2016 8:49 pm
খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বুধবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সূচিত এই সাক্ষাৎ অনুষ্ঠান প্রায় ঘন্টাব্যাপী স্থায়ী হয়। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি […]
Read more › 8:47 pm
সাইবার হামলায় হুমকিতে ব্যাংক ব্যবস্থাপনা : রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গ তুলে সাইবার আক্রমণ মোকাবেলায় বিশ্বব্যাপী সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, তথ্যপ্রযুক্তির উদ্ভাবন তথ্যের অবাধ প্রবাহকে যেমন সহজতর করেছে তেমনি এর ক্ষতিকর ব্যবহার জাতিসমূহকে ভাবিয়ে তুলছে। সাম্প্রতিককালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে সাইবার আক্রমণ কেবল […]
Read more ›