এমআরটির সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স : চতুর্থ ব্যাচে ভর্তি চলছে
সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এমআরটির চতুর্থ ব্যাচে তিন মাসের কোর্সে ভর্তি শুরু হয়েছে। কোর্সটিতে তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানের এক অনবদ্য সমন্বয় ঘটানো হয়েছে। কোর্সে নারী প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

দৈনিক নয়া দিগন্তের ঐতিহ্যবাহী সহযোগী গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এমআরটি)’ দেশের গণমাধ্যম অঙ্গনে দক্ষ, সৎ এবং পেশাদার সাংবাদিকের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে বিশেষ প্রশিক্ষণ কোর্স- ‘মিডিয়া মিশন’-এর চতুর্থ ব্যাচ চালু করার পদক্ষেপ নিয়েছে। দীর্ঘ তেরো বছরের বিরতির পর নতুন উদ্যমে যাত্রা শুরু করেছে এবং এরই মধ্যে তিনটি কোর্স সফলভাবে সম্পন্ন করেছে।
সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য এমআরটির এই কোর্সটি তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞানের এক অনবদ্য সমন্বয়। মোট ৫৫টি ক্লাসের মধ্যে ১০টিই ব্যবহারিক ক্লাস রাখা হয়েছে।