Archive for November 11th, 2013

আজ সেই ১২ নভেম্বর

11/11/2013 8:59 pm0 comments
আজ সেই ১২ নভেম্বর

ভোলা ও কমলনগর সংবাদদাতা আজ সেই ভয়াল ১২ নভেম্বর। ভোলা ও লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিসহ উপকূলবাসীর জন্য এক শোকাবহ দিন। ১৯৭০ সালের এই দিনে দেশের উপকূলীয় অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস কেড়ে নিয়েছিল উপকূলের প্রায় ১০ লক্ষাধিক মানুষের প্রাণ। ৪৩ বছর আগের এই দিনে গৃহহারা হয় […]

Read more ›

তৃতীয় লিঙ্গ হিজড়া

8:42 pm0 comments
তৃতীয় লিঙ্গ হিজড়া

প্রতিবেদক: তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়া স্বীকৃতি পেয়েছে। সোমবার এ সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুমোদনের ফলে লিঙ্গপরিচয়ের ক্ষেত্রে সরকারি নথি ও পাসপোর্টে স্ত্রী ও পুরুষ লিঙ্গ ছাড়াও লিঙ্গ হিসেবে হিজড়া উল্লেখ করা হবে। মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা বৈঠক শেষে সাংবাদিকদের […]

Read more ›

রাজধানীতে কড়া নিরাপত্তা, যানবাহনে তল্লাশি, রেহাই পায়নি সংবাদকর্মীরাও

8:31 pm0 comments

প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানীজুড়ে ছিল কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়। যানবাহনে করা হয় তল্লাশি। এ তল্লাশি থেকে রেহাই পায়নি সংবাদকর্মীরাও। এ ছাড়াও ভিআইপি, কূটনীতিকদের বাসভবনসহ বিভিন্ন স্থানে নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো হয়েছে। দুষ্কৃতকারীদের তাত্ক্ষণিক সাজা দিতে […]

Read more ›

‘মন্ত্রিসভা পুনর্গঠন হচ্ছে’

8:27 pm0 comments
‘মন্ত্রিসভা পুনর্গঠন হচ্ছে’

প্রতিবেদক : বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হচ্ছে না, পুনর্গঠন হচ্ছে। মন্ত্রিসভা থেকে কিছু সদস্য পদত্যাগ করছেন আর কয়েকজন নতুন যোগ হচ্ছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রীদের পদত্যাগপত্রগুলোর মধ্যে কিছু রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। আর কিছু রেখে দেয়া হবে। তাদের […]

Read more ›

দায় বিরোধী নেত্রীকেই নিতে হবে : প্রধানমন্ত্রী

8:07 pm0 comments
দায় বিরোধী নেত্রীকেই নিতে হবে : প্রধানমন্ত্রী

খাগড়াছড়ি সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতালের নামে বিরোধীদলীয় নেত্রী সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন। হরতালে প্রাণহানির দায়ভার তাকেই নিতে হবে। সোমবার খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী শান্তির ভাষা বোঝেন না। উনার নতুন ধারার রাজনীতি হলো, নতুন ভবন খুলে […]

Read more ›

সরকার উদ্যোগ নিলেই হরতাল প্রত্যাহার করবেন খালেদা

8:02 pm0 comments
সরকার উদ্যোগ নিলেই হরতাল প্রত্যাহার করবেন খালেদা

প্রতিবেদক : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, সরকার সমঝোতার উদ্যোগ নিলে বিরোধীদলীয় নেতা তাত্ক্ষণিক হরতাল প্রত্যাহার করবেন। সোমবার বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে দেখা করার পর একথা বলেন কাদের সিদ্দিকী। সোমবার রাত সাড়ে ৮টায় বঙ্গবীর কাদের সিদ্দিকী ও বিকল্প […]

Read more ›

দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে-মেয়র হারিছ

7:53 pm0 comments
দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে-মেয়র হারিছ

গৌরনদী প্রতিনিধি বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান হারিছ বলেছেন, গণতন্ত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে দেশে নতুন সরকার ক্ষমতায় আসবে। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব ও ঐতিহ্যের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে […]

Read more ›

প্রত্যাশিত পয়সারহাট সেতুর উদ্বোধন আজ প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন লক্ষাধিক হাসানাত সমর্থকেরা

7:43 pm0 comments
প্রত্যাশিত পয়সারহাট সেতুর উদ্বোধন আজ প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেবেন লক্ষাধিক হাসানাত সমর্থকেরা

প্রেমানন্দ ঘরামী ॥ দেশের দক্ষিন ও দক্ষিন-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের বহুদিনের প্রত্যাশিত বরিশালের গৌরনদী-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া, পয়সারহাট মহাসড়ক এবং পয়সারহাট সেতুর আজ মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে আগৈলঝাড়ার পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তেলিহাটি স্কুল মাঠে (প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায়) বিকেল তিনটায় আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান […]

Read more ›

হরতালে দেশজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর আগুন বোমাবাজি

7:32 pm0 comments
হরতালে দেশজুড়ে বিক্ষিপ্ত সংঘর্ষ ভাঙচুর আগুন বোমাবাজি

ডেস্ক নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, রেললাইনের স্লিপার উপড়ে ফেলাসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও ১৪ দলের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। পুলিশ পিকেটিংকালে ও নাশকতা এড়াতে […]

Read more ›

চরফ্যাশনে লেগুনা টমটমের মুখোমুখি সংঘর্ষ: নিহত -১

3:46 pm0 comments

চরফ্যাশন সংবাদদাতা: ভোলার চরফ্যাশনে লেগুনা ও টমটম টেম্পুর মুখোমুখি সংঘর্ষে শাহিন (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার  রাত ৮ টার দিকে উপজেলার শশীভূষণ থানার সম্মুখে চরফ্যাশন –  দক্ষিণ আইচা  সড়কে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ঘাতক লেগুনা ও টমটম টেম্পুর দুটি আটক করেছে। নিহত শাহিন চরফ্যাশন উপজেলার আসলাম পুর […]

Read more ›