10/01/2016 6:07 pm
৭২ ঘণ্টার মধ্যে ট্যানারি স্থানান্তর না করলে কারখানা বন্ধ আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করলে কারখানাগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি এ লক্ষ্যে রোববারই বিসিককে ট্যানারি মালিক বরাবর উকিল নোটিশ প্রেরণের নির্দেশনা দিয়েছেন। ৭২ ঘণ্টা অতিবাহিত হবার পর কোনো ট্যানারি […]
Read more › 6:03 pm
ননী-তাহেরের যুদ্ধাপরাধের রায় যেকোনো দিন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নেত্রকোনার আতাউর রহমান ননী ও মো. ওবায়দুল হক তাহেরের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। […]
Read more › 3:15 pm
আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলন ২৮ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলন হবে আগামী ২৮ মার্চ। শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের এই তারিখ ঠিক হয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের ১৯তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৯ ডিসেম্বর। ওই […]
Read more › 3:12 pm
খন্দকার মোশাররফের জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই ফাইল ছবি অর্থপাচার মামলায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের জামিন আদেশ বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগ। শর্ত সাপেক্ষে তার জামিন আদেশ বহাল রাখা হয়। ফলে বিএনপির এই নেতার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন। রবিবার প্রধান বিচারপতি এস কে […]
Read more › 09/01/2016 6:50 pm
এরপর বেগম জিয়ার দলে ভাঙন ধরবে: সুরঞ্জিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘২০ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোট সরে গেছে, আরো দল যাবে। এরপর বেগম জিয়ার দলে ভাঙ্গন ধরবে।’ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি প্রসঙ্গে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে […]
Read more › 2:52 pm
আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজ গণতন্ত্রের কোন স্পেস নেই-আবহ নেই। যে আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে কাজ করেছে, সংগ্রাম করেছে- সেই আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। শনিবার সকালে জাতীয় […]
Read more › 1:21 pm
জাতীয়তাবাদীদের জোয়ারে ঈর্ষান্বিত সরকার: রিজভী জাতীয়তাবাদীদের জোয়ারে ঈর্ষান্বিত হয়ে সরকার তারেক রহমানের সম্পদ অনুসন্ধানের ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিনও তারেক রহমানের অবৈধ সম্পদের খোঁজ পায়নি। রিজভী বলেন, ‘আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় […]
Read more › 07/01/2016 7:09 pm
বিএনপি জোট ছাড়ার পর ইসলামী ঐক্যজোটে ভাঙ্গন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মাথায় ভাঙ্গনের মুখে পড়লো ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীকে সরিয়ে সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রকিবকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেছে ঐক্যজোটের একাংশ। বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে […]
Read more › 6:24 pm
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিলেটের একটি আদালত। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। জানা যায়, গত ২০১৪ […]
Read more › 2:53 pm
২০ দলীয় জোটে নেই ইসলামী ঐক্যজোট বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোট আর নেই বলে ঘোষণা দিয়েছেন জোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আবদুল লতিফ নেজামী বলেছেন, বিরোধী দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তিনি […]
Read more › 1:58 pm
‘২০১৬ সালেই জামায়াত নিষিদ্ধ হবে’ ফাইল ছবি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মাটিতে জামায়াতের রাজনীতি চলতে পারে না। ২০১৬ সালের মধ্যেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামায়াতে ইসলামী নিষিদ্ধ করা হবে।’ বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রমনা থানা আওয়ামী লীগের হরতালবিরোধী মানববন্ধন কর্মসূচি চলাকালে এসব কথা বলেন […]
Read more › 12:57 pm
হাসপাতালে হুসেইন মুহম্মদ এরশাদ শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকা ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার সকালে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য […]
Read more › 12:53 pm
জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশ আপিল বিভাগে বহাল থাকার প্রতিবাদে দলটির ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হয়েছে। হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বুধবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতাল আহ্বান করেন। বিবৃতিতে […]
Read more › 06/01/2016 12:57 pm
সারা দেশে বৃহস্পতিবার জামায়াতের হরতাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বুধবার সকালে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, মাওলানা নিজামীকে ঠাণ্ডা মাথায় সরকারের নির্ধারিত […]
Read more › 12:35 pm
রায় পর্যালোচনা করে রিভিউর সিদ্ধান্ত ফাইল ছবি আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে ফাঁসির বিরুদ্ধে রিভিউ আবেদনের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিজামীর রায় বহালের পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা […]
Read more › 05/01/2016 6:22 pm
অবিলম্বে জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান খালেদার আলাপ-আলোচনার মাধ্যমে অবিলম্বে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বর্তমান সরকার ও সংসদ অবৈধ। দেশে এখন কোন সরকার নাই। বর্তমান নির্বাচন কমিশন আজ্ঞাবহ। এই সিইসি অথর্ব। তাই অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। নয়াপল্টন দলীয় কার্যালয়ের […]
Read more › 3:21 pm
সাঈদীর আমৃত্যু কারাবাস রায়ের রিভিউ করবে রাষ্ট্রপক্ষ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাবাসের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, রায়ের সার্টিফাইড কপি পাওয়ার পরই এই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, আমি শুরু থেকে […]
Read more › 2:36 pm
মীর কাসেমের আপিল শুনানি বিষয়ে জানা যাবে বুধবার যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি কবে শুরু হচ্ছে, সেই তারিখ জানা যাবে বুধবার। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মামলার বিষয়টি বুধবার আদেশের জন্য রাখে। এ মামলা মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় আসে। রাষ্ট্রপক্ষে […]
Read more › 2:32 pm
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপির সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা দুইটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০-দলীয় জোটের জনসভায় যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। এদিকে নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বেলা আড়াইটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডির […]
Read more › 11:56 am
খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে মামলার আবেদন মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম আমিনুল হকের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকি এ আবেদন করেন। এ বিষয়ে আজ […]
Read more ›