14/11/2023 6:39 pm
প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিহিংসা ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকালে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসা এবং জিঘাংসা চরিতার্থ করার হীন মনোবৃত্তি ফুটে উঠেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তিনি হত্যা করতে চান। এজন্য একটির […]
Read more › 13/11/2023 3:26 pm
২৮শে অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের পর বিএনপি’র সিনিয়র নেতাদের অনেককে গ্রেপ্তারের পর পাঠানো হয়েছে কারাগারে। পুলিশি অভিযানের কারণে অনেকে আছেন কৌশলী অবস্থানে। রাজপথে চলমান কর্মসূচি বাস্তবায়ন করছেন দলটির মাঝারি সারি ও মাঠপর্যায়ের নেতারা। তবে তফসিলকে ঘিরে নানা পরিকল্পনা করছে দলটি। চলমান কর্মসূচি অব্যাহত রেখে আন্দোলন আরও জোরদারের চিন্তা করছে দলটির হাইকমান্ড। […]
Read more › 12/11/2023 11:10 am
বর্তমান বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের দেশে নির্বাচনের নামে সিলেকশন চলছে। বর্তমান বাস্তবতায় কেউ চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জার্মান ভিত্তিক একটি প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে বাংলাদেশ এখন স্বৈরশাসিত দেশে পরিণত হয়েছে। বর্তমান পদ্ধতিকে এগিয়ে নেয়াকে গণতন্ত্রের এগিয়ে যাওয়া বলা যায় না বলে মন্তব্য করেছেন […]
Read more › 29/10/2023 12:10 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ডিবি পুলিশ। আজ সকালে গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট […]
Read more › 21/10/2023 9:03 pm
ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আবারও ক্ষমা পেলেন গাজীপুরের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ক্ষমা করার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, […]
Read more › 19/10/2023 9:34 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এমন একটা দল, যারা সবসময় জনগণের সাথে প্রতারণা করছে, এরা প্রতারক দল, এদের জনগণের সাথে কোন সম্পর্ক নেই। তিনি বলেন, নির্বাচনের তিন মাস পরে আবার সেই আওয়ামী লীগে ভোট দেয়া লোকগুলো বলে ‘আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় উঠতাম না’। বৃহস্পতিবার দুপুরে ঢাকা […]
Read more › 17/10/2023 1:49 pm
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল একটা বিবৃতি দিয়েছেন, এই বিবৃতিতে প্রধান কথা হচ্ছে সংলাপের কথা। সেটার জবাব দিতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন- আমরা তখনই আলোচনায় বসতে রাজি যখন বিএনপি সমস্ত শর্ত বাদ দিয়ে আলোচনায় […]
Read more › 14/10/2023 1:59 pm
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে অনশন করছে দলটি। শনিবার সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই অনশন শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত। সরজমিনে দেখা গেছে, অনশনকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে […]
Read more › 12/10/2023 11:36 pm
আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে দেশের মহানগরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এদিন সকাল ৯টায় কুমিল্লা মহানগর শাখার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম। বিক্ষোভ মিছিলটি […]
Read more › 11/10/2023 8:57 pm
আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার সকালে রাজধানীর শাপলাচত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিল পরবর্তী […]
Read more › 8:54 pm
বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, সাজা, নির্যাতন বাড়িয়ে দিয়ে সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন […]
Read more › 09/10/2023 2:46 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছে বিএনপি। আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে তাদেরকে এ কথা জানিয়েছে দলটি। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির প্রতিনিধি দলের সদস্য আমীর খসরু মাহমুদ […]
Read more › 26/09/2023 2:21 pm
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার চার্জগঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৩রা ডিসেম্বর ধার্য করা হয়েছে। ২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন […]
Read more › 09/09/2023 9:52 pm
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ সরকারকে না জানিয়ে দিয়েছে। বিএনপি’র গণমিছিলে মানুষের উপস্থিতি তাই প্রমাণ করে। তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। শনিবার বিকালে রাজধানীতে মহানগর উত্তর ও দক্ষিণের গণমিছিল শেষে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এক দফা আন্দোলনের […]
Read more › 07/09/2023 11:37 am
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর জানাজায় বাধা দান, দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় হামলা এবং সারাদেশে কয়েকশ নেতাকর্মীকে গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর এবং রোববার (১০ সেপ্টেম্বর) দেশের অন্যান্য মহানগরে মিছিল করবে দলটি। জামায়াতে […]
Read more › 06/09/2023 11:26 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ করা উচিত। বুধবার সকালে রাজধানী দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সময়ের […]
Read more › 05/09/2023 11:06 pm
দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেনো কেউ নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, কিছু […]
Read more › 10:52 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোচ্চার কণ্ঠে আমরা উচ্চারিত করবো, আর নয়। তুমি (সরকার) যাও। এনাফ ইজ এনাফ। এখন দয়া করে (ক্ষমতা) ছেড়ে দিয়ে জনগণের একটা রাষ্ট্র, সরকার ও সংসদ তৈরি করার ব্যবস্থা করে দাও। অন্যথায় তুমি পালানোর পথটাও খুঁজে পাবে না। মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণসংহতি […]
Read more › 01/09/2023 10:53 pm
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করছে দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা […]
Read more › 31/08/2023 3:53 pm
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বিদায়ী সংবর্ধনা বর্জন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। বৃহস্পতিবার সকালে আইনজীবীরা প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনায় অংশ না নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিদায়ী সংবর্ধনা বর্জন সভা করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকা বেশিরভাগ আইনজীবী ছিলেন বিএনপি […]
Read more ›