12/04/2023 11:41 pm
গুম-খুন, নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া ও শহীদ পরিবারদের কান্না কখনো বৃথা যেতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিজয় আমাদের হবেই। বুধবার দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। গণতন্ত্র পুনরদ্ধারের আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিবর্গের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ আয়োজন […]
Read more › 09/04/2023 11:24 pm
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে, আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতি […]
Read more › 08/04/2023 4:22 pm
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ জনকে ৫ দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো: মাহফুজুর রহমান বলেছেন, ‘সরকার […]
Read more › 4:16 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোর পরিসরকে আবার সংকুচিত করছে সরকার। এভাবেই তারা জনগণকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আজ শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে […]
Read more › 06/04/2023 5:16 pm
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, একটার পর একটা দূর্ঘটনা ঘটেই চলেছে। এই অগ্নিকাণ্ডে কয়েক হাজার পরিবার নিঃস্ব হয়ে গেছে। সবার জানমালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ক্রমান্বয়ে চলছে। এ বছরে আরো কয়েকটি দূর্ঘটনা ঘটেছে, […]
Read more › 5:12 pm
ক্ষমতাসীন সরকার গণতান্ত্রিক পরিসরকে সঙ্কুচিত করে হত্যা, গুম, খুন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ভীতি প্রদর্শন করে বিরোধীদলকে নির্মূল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গত ৪ঠা এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির […]
Read more › 5:05 pm
ভোট ডাকাতির অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটির ইফতার পার্টি বর্জন করে কালো পতাকা মিছিল করেছে বিএনপি সমর্থক আইনজীবীরা। অপরদিকে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নিয়ে পাল্টা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টায় বিএনপি সমর্থক কয়েকশ’ আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গনে বিক্ষোভ করেন। […]
Read more › 04/04/2023 6:59 pm
রাজশাহী মহানগর জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. কেরামত আলীসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর হেতেমখাঁ পানির ট্যাঙ্কি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য নেতারা হলেন- রাজশাহী নগর জামায়াতের সদস্য গোলাম সারোয়ার, সদস্য নজরুল ইসলাম ও আনসার আলী। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র […]
Read more › 03/04/2023 4:27 pm
প্রায় সাড়ে তিন মাস ধরে যুগপৎ আন্দোলন করছে সরকারবিরোধী দলগুলো। এই সময়ে রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত পালন করা হয়েছে কর্মসূচি। বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে অনড় বিএনপি। সরকার পতন আন্দোলনে অংশ নিলেও রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে কীভাবে দেশ পরিচালনা হবে এনিয়ে মতনৈক্য ছিল সমমনা কয়েকটি […]
Read more › 01/04/2023 3:08 pm
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এই সরকার বাংলাদেশকে নিয়ে, স্বাধীনতা নিয়ে তামাশা শুরু করেছে। মানুষ যখন বাজারে গিয়ে চাল কিনতে পারে না, তখন আওয়ামী লীগের অনেকেই পাকিস্তান এর উদাহরণ দিয়ে বলেন তাদের চেয়ে ভালো আছি। আওয়ামী লীগের লোকজন এখন বাজারে খারাপ অবস্থার তুলনা পাকিস্তানের সাথে দেন। শনিবার দুপুরে […]
Read more › 11:09 am
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ ও ১৮ সালের মতো এবারো ভোট করার পাঁয়তারা করছে। তারা রাতে ভোট করে আবারো ক্ষমতায় থাকতে চায়। এদেশের জনগণ সেটি আর হতে দিবে না। গতকাল মিরপুর পল্লবী থানায় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, সরকার […]
Read more › 30/03/2023 5:37 pm
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শামসুজ্জামানকে। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা […]
Read more › 1:21 pm
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮/এর ২৫(২), ২৬(২), ২৯(১), ৩১(২) এবং ৩৫(২) ধারায় মামলা ও আটকে সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ প্রকাশ করছে। পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ ইতোমধ্যেই সাংবাদিকতাসহ বাকস্বাধীনতা ও মুক্তবুদ্ধিচর্চার ক্ষেত্রে […]
Read more › 26/03/2023 12:09 pm
বাংলাদেশে ‘গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য’ বিএনপি সংগ্রাম চালিয়ে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার সকালে দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, […]
Read more › 25/03/2023 6:52 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালে যে আশা-আকাক্সক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়েছিল- তা আজও পূরণ হয়নি। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশী চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুষ্ঠ নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চূড়ান্তভাবে ক্ষমতাহীন করা হয়েছে। ফ্যাসিবাদের […]
Read more › 24/03/2023 3:07 pm
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আমন্ত্রণের চিঠি পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। তবে নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইসির সঙ্গে আলোচনায় যাবে না বিএনপি। মহাসচিব বলেন, আমাদের অবস্থান খুবই পরিষ্কার যে, নির্বাচন […]
Read more › 23/03/2023 5:47 pm
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে তাতে লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার, বাকস্বাধীনতা নেই। তিনি বলেন, রিপোর্ট প্রকাশের পরে আওয়ামী লীগের নেতারা নিজেদের মতো বানিয়ে কথা বলছে। মার্কিন […]
Read more › 5:37 pm
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি প্রতিনিধি দল বৈঠক করতে ডিএমপিতে যায়। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, ঢাকা মহানগরে আমাদের নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশি হয়রানি ও […]
Read more › 22/03/2023 10:56 am
সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে একটি অতি মুনাফাখোর চক্র পবিত্র রমজান মাস আসার আগেই নিত্যপণ্যের বাজারে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার রাজধানীর শাহজাদপুরে ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পূর্ব সমাবেশে এই মন্তব্য […]
Read more › 10:45 am
দুই দফা শোকজের পর এবার দল থেকে স্থায়ী বহিষ্কার হলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল তাকে বহিষ্কার করা হয়। এর আগে সোমবার রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেন বিএনপি’র হাইকমান্ড। দলটির পক্ষ থেকে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত […]
Read more ›