19/01/2014 8:58 pm
যশোর: যশোরে শরিফুল ইসলাম শরিফ নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। রোববার দুপুরে বন্ধুদের ছুরির আঘাতে মারাত্মক জখম হলে শরিফুল ইসলামকে যশোর মেডিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। নিহত শরিফ যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ বাণিজ্য প্রথম বর্ষের ছাত্র। শরিফ হত্যাকাণ্ডে জড়িত […]
Read more › 15/01/2014 9:08 pm
যশোর : যশোরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম শিপন ওরফে টাক শিপন খুন হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে তাকে গুলি করে হত্যা করা হয়। শিপন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ঘোপ সেন্ট্রাল রোডের নূর ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে তাণ্ডব চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগ। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) […]
Read more › 14/01/2014 10:15 pm
সাতক্ষীরা : সাতক্ষীরায় পুলিশের গুলিতে আনোয়ারুল ইসলাম (৩০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। নিহত আনোয়ারুল নাংলা গ্রামের হান্নান গাজীর ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে তার নিজের মাছের ঘেরে কাজ করছিল আনোয়ারুল। ৯টার দিকে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারফ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পরে […]
Read more › 10/01/2014 9:13 pm
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খলিপারচরে তিন মেয়েকে নিয়ে এক মানসিক ভারসাম্যহীন মা পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। স্থানীয় লোকজন শুক্রবার দুপুরে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া শিশু দুটির নাম হামেদা খাতুন (৬) ও মাহমুদা খাতুন (২)। বেঁচে গেছেন মা ও আরেক মেয়ে। নারায়ণপুর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর […]
Read more › 6:47 pm
চট্টগ্রাম : সন্ত্রাসের অভিযোগে আটক ব্যক্তিকে প্যারোলে মুক্তি না দিয়ে উল্টো তার বাবার মৃতদেহ জেলে নিয়ে জানাজার ব্যবস্থা করেছে চট্টগ্রাম কারগার কর্তৃপক্ষ। মৃত ব্যক্তির আত্মীয় পরিজনের অভিযোগ, জেলা প্রশাসকের অনুমতির পরও জেল কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দেখিয়ে প্যারোলে মুক্তি দিতে অস্বীকৃতি জানানোর পর কারা অভ্যন্তরে জানাজার ব্যবস্থা করেছে। শুধু নিক্সনের বাবার […]
Read more › 08/01/2014 8:53 pm
রংপুর-৬ আসন থেকে উপ-নির্বাচন করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোট ভাই জিএম কাদের। জাতীয় পার্টি সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, ছোটভাই জিএম কাদেরকে ছেড়ে সংসদে যেতে রাজি নয় জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রংপর-৬ আসন ছেড়ে দিতে চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন তিনি। […]
Read more › 7:48 pm
যশোর: নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেটে যশোরের দুই সংসদ সদস্যের নাম থাকছে না। এরা হলেনÑ যশোর-১ (শার্শা) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের শেখ আফিলউদ্দিন ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের আওয়ামী লীগের মনোনীত ও বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট মনিরুল ইসলাম। তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা চেয়ে আগামী দশ দিনের মধ্যে জবাব […]
Read more › 07/01/2014 10:22 pm
জামায়াত-শিবিরের ওপর দোষ চাপাতে নিজের স্কুলে নিজেই আগুন দিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন সুজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় আওয়ামী লীগের কর্মী আবদুল মান্নান। এ সময় তাকে বিক্ষুব্ধরা গণধোলাই শুরু করলে শাজাহানপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ এবং মেজর সুফি কামরুদ্দীনের নেতৃত্বে যৌথবাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকাবাসীর দাবির […]
Read more › 06/01/2014 8:26 pm
দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি নৌকা প্রতীক নিয়ে ভোটের মাধ্যমে জয়লাভ করেন। সোমবার দিনব্যাপী পর্যায়ক্রমে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এসময় নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানালে তিনি ফুল না […]
Read more › 8:19 pm
কলারোয়ার ওফাপুর এলাকায় সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহর গাড়ি বহরের উপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। আটক হয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১টার দিকে উপজেলার ওফাপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে ওফাপুর এলাকায় নবনির্বাচিত সাংসদ এড.মুস্তফা […]
Read more › 02/01/2014 8:20 am
বিশ্বের দরবারে ‘মসজিদের শহর’ হিসেবে সুপরিচিত ঢাকা; কিন্তু এ গৌরবোজ্জল ঐতিহ্য এক দিনে গড়ে ওঠেনি। একটু পিছনের দিকে তাকালেই দেখা যাবে ১৮৩২ সালে ঢাকার তৎকালীন ম্যজিস্ট্রেট জর্জ হেনরি ওয়াল্টার এক রিপোর্টে উল্লেখ করেন, সে সময় ঢাকায় মসজিদের সংখ্যা ছিল প্রায় ১৫৩টি। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে এবং এক সময় […]
Read more › 30/12/2013 9:46 pm
সাতক্ষীরা সদর উপজেলার ১০ নম্বর আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত করা চেয়ারম্যান আনারুল ইসলাম (৪৫) যৌথ বাহিনীর সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়েছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে কুশখালী ইউপির ভাদরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম জেলার সদর উপজেলার কাসেমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক […]
Read more › 29/12/2013 9:09 am
ইতিহাস জানাচ্ছে, অপূর্ব সুন্দরী মিশরের মহারানি ক্লিওপেট্রার ত্বকের জেল্লা ছিল অসাধারণ। কারণ, রেশম কোমল ও উজ্জ্বল ত্বকের মালকিন ক্লিওপেট্রা নিয়মিতভাবে গাধার দুধে স্নান করতেন। গাধার দুধ পানও করতেন। ক্লিওপেট্রার স্নান ও পানের জন্য প্রতিদিন দুধ দিত ৭০০ গাধা। পুষ্টিবিদ ও পশু চিকিৎসকরাও জানিয়েছেন, গাধার দুধের পুষ্টিগুণ অপরিসীম। যে প্রাণী কে […]
Read more › 28/12/2013 7:27 am
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রকিব উদ্দিন আহমেদের চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়াস্থ বাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদের বাড়িতে দুর্বৃত্তরা […]
Read more › 7:22 am
ঘন কুয়াশার কারনে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে শতাধিক যানবাহন নিয়ে মাঝ নদিতে আটকে আছে ১০ টি ফেরি। শুক্রবার রাত সোয়া ১১ টায় থেকে এ ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর আগে পৌনে ১০ টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে […]
Read more › 24/12/2013 8:29 am
পটুয়াখালীর দুমকিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯টি দোকান ভস্মীভূত হয়ে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, রোববার গভীর রাতে উপজেলার দুমকি-বাউফল সড়কের রাজাখালী বাসস্ট্যান্ড বাজারে আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি-মনোহরি, কাপড়ের দোকান, ফার্মেসি, টেনলার্স শপ, ডেকোরেটর, রাইস মিল, সমবায় সমিতি, চা দোকানসহ ১৯টি […]
Read more › 23/12/2013 9:08 pm
সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা এসব অস্ত্র জমা দিতে হবে। এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত জমা […]
Read more › 22/12/2013 9:15 am
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে বাম হাতের কব্জি ও ডান হাতের দুটি আঙুল উড়ে গেছে রাজশাহী নগরীর শিশু মাহিনের। শনিবার বেলা ১টার দিকে নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের উত্তর শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। মাহিন নগরীর কয়েরদাড়া এলাকার রাজিব হোসেনের ছেলে। সে উপশহর এলাকায় নানার বাড়িতে থাকত। মহানগরীর বোয়ালিয়া থানার ওসি জিয়াউর […]
Read more › 20/12/2013 10:15 pm
ঝালকাঠি জেলা নির্বাচন অফিসের জানালায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বোমা বিস্ফোরণে কার্যালয়ের জানালা ভেঙ্গে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শীল মনি চাকমা জানান, ‘রাতে […]
Read more › 26/10/2013 6:40 pm
স্টাফ রিপোর্টার ॥ দু’দিনের অব্যাহত বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে দেশবাসী। স্বাভাবিক জীবন যাপন হয়েছে ব্যাহত। অবিরাম বর্ষণে উপকূলীয় এলাকার বেড়িবাঁধ হুমকির সম্মুখীন। বাগেরহাটের ২৫টি গ্রাম প্লাবিত। মংলা বন্দরে পণ্য বোঝাই খালাস কাজ মারাত্মক ব্যাহত হচ্ছে। বন্দরে অবস্থানরত সার, গম ও ক্লিংকারবাহী জাহাজের পণ্য খালাস কাজ বন্ধ থাকে । কলাপাড়ায় শত শত […]
Read more ›