29/11/2017 8:23 pm
সরকার চাইলে আগাম নির্বাচনে প্রস্তুত ইসি: সিইসি ফাইল ছবি সরকার চাইলে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বুধবার সন্ধ্যায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এর আগে সিইসির সঙ্গে বিকেল চারটা […]
Read more › 23/11/2017 10:45 am
রংপুর সিটি নির্বাচন ঋণ বেশি বাবলার আয় বেশি ঝন্টুর ঋণ বেশি বাবলার আয় বেশি ঝন্টুর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলকারী গুরুত্বপূর্ণ পাঁচ প্রার্থীর মধ্যে সবচেয়ে ঋণ বেশি বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলার। আর বার্ষিক আয় বেশি করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী […]
Read more › 10:44 am
ইরানের ক্ষেপণাস্ত্র বিপ্লব : বিশ্বে চতুর্থ বৃহত্তম শক্তি ইরানের ক্ষেপণাস্ত্র বিপ্লব : বিশ্বে চতুর্থ বৃহত্তম শক্তি বিশ্বের চতুর্থ ক্ষেপণাস্ত্র শক্তিধর দেশ ইরান। ইরানের প্রতিরক্ষা সচিব ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেকান এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে। ক্ষেপণাস্ত্র দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে ইরান গ্রহণযোগ্য অবস্থানে […]
Read more › 21/11/2017 11:54 am
জঙ্গিবাদ দমনে ওয়াশিংটনকে আরও সতর্ক হতে হবে: মস্কো মস্কো আশা করছে, জঙ্গিবাদ দমনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যে ঐকমত্য হয়েছে, ওয়াশিংটন তা যথাযথভাবে পালন করবে। সম্প্রতি দুই দেশের প্রেসিডেন্টের সাক্ষাতে যে বিবৃতি দেওয়া হয়েছিল, ওয়াশিংটনকে তা সঠিকভাবে পালন করার আহ্বান জানিয়েছে মস্কো। আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক […]
Read more › 11:49 am
৭ই মার্চ ‘ঐতিহাসিক জাতীয় দিবস’ কেন নয়: হাইকোর্ট সোহরাওয়ার্দী উদ্যানের (রেসকোর্স ময়দান) জনসমুদ্রে দাঁড়িয়ে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অঙ্গুলী উঁচিয়ে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই অভিব্যক্তির আদলে তার ভাস্কর্য নির্মাণ কেন করা হবে না এবং একইসঙ্গে ওই দিনটিকে ‘ঐতিহাসিক জাতীয় দিবস’ হিসাবে কেন ঘোষণা করা […]
Read more › 11:46 am
আ.লীগ আমলেই হিন্দুদের ওপর বেশি নির্যাতন হয়েছে : বিএনপি মহাসচিব হাবিবের পরিবারের সাথে বিএনপি মহাসচিব ভয়ে নয়, রাজনৈতিক শিষ্টাচারের কারণেই রোববারের কর্মসূচি বাতিল করেছিলাম দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিসংখ্যান বলে, বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলেই হিন্দু সম্প্রদায়ের ওপর সব চেয়ে বেশি নির্যাতন, অত্যাচার, […]
Read more › 17/11/2017 12:43 pm
কাতারে সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক কাতারে সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পারস্য উপসাগরীয় দেশ কাতারকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে […]
Read more › 16/11/2017 12:26 pm
বিএনপি জোট ক্ষমতায় এলে দেশ রক্তাক্ত জনপদে পরিণত হবে: মেনন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ২০১৮ সালের নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ রক্তাক্ত জনপদে পরিণত হবে। যদিও খালেদা জিয়া বলছেন শেখ হাসিনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। কিন্তু জনগণ আপনাদের […]
Read more › 12:24 pm
শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না ২০ দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের মেয়াদের তিন মাস আগে সংসদ ভেঙে দেওয়ার পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবির পক্ষে জনমত গড়ে তোলা হবে বলে বৈঠকে […]
Read more › 10:32 am
বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটছে। কাতারের ওপর অবরোধ আরোপের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর লেবানন নিয়ে একই ধরনের সঙ্কটের মধ্যে পড়েছে সৌদি আরব। দেশটির ৩২ বছর বয়সী ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষা মন্ত্রীর শক্তি প্রয়োগের কূটনীতি বড় ধরনের বিপর্যয়ের কারণ […]
Read more › 15/11/2017 5:03 pm
কাতারের মতো নিষেধাজ্ঞা আরোপ করা হবে লেবাননে? কাতারের মতো নিষেধাজ্ঞা আরোপ করা হবে লেবাননে? লেবাননের রাজনীতিবিদ ও ব্যাংকারেরা মনে করে সৌদি আরব তাদের ওপরও কাতারের মতো নিষেধাজ্ঞা জারি করতে পারে। তবে কাতারের মতো এই অবরোধ কাটিয়ে ওঠার মতো সক্ষমতা তাদের নেই। মধ্যপ্রাচ্যে প্রায় চার লাখ লেবানিজ কাজ করেন। […]
Read more › 5:01 pm
জিম্বাবুয়েতে প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেই সেনা ‘অভ্যুত্থান’ সেনাপ্রধান জেনারেল কনস্ট্যানটিনো চিয়েঙ্গা আফ্রিকার দেশ জিম্বাবুয়ের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জেডবিসির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল কনস্ট্যানটিনো চিয়েঙ্গার অনুগত বাহিনী মঙ্গলবার রাতে এর নিয়ন্ত্রণ নেয়। এরপর বুধবার ওই টেলিভিশনেই এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের এই অভিযান পরিচালিত […]
Read more › 4:55 pm
প্রধান বিচারপতি নিয়োগে সময়ের বাধ্যবাধকতা নেই: আইনমন্ত্রী রাজধানীর বারিধারায় মাদক প্রতিরোধমূলক আয়োজনে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলোআইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কত দিনের মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে, সে ব্যাপারে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এটি রাষ্ট্রপতির এখতিয়ার। তিনি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারেন। আজ বুধবার রাজধানীর বারিধারায় ‘আর […]
Read more › 4:34 pm
ইভিএম ব্যবহারে প্রস্তুত নয় ইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। ফাইল ছবিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত নয়। বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হবে। আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন […]
Read more › 4:30 pm
‘নবম ওয়েজবোর্ড গঠনে আগামী সপ্তাহে ইতিবাচক পদক্ষেপ নেয়া হচ্ছে’ ফাইল ছবি প্রধানমন্ত্রীর নির্দেশে নবম ওয়েজ বোর্ড গঠনের লক্ষ্যে আগামী সপ্তাহে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর […]
Read more › 14/11/2017 12:31 pm
আমরা পাল্টাপাল্টি সমাবেশ করতে চাই না : ওবায়দুল কাদের আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশকে বিএনপির পাল্টা সমাবেশে হিসেবে না দেখাতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারা বিএনপির সমাবেশের সাথে এটিকে পাল্টাপাল্টি হিসেবে দেখাবেন না। […]
Read more › 12:14 pm
ছয় দশক পর বিশ্বকাপ থেকে বাদ ইতালি ছয় দশক পর ইতালিকে ছাড়াই হবে ফুটবল বিশ্বকাপ। আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্তপর্বে দলটি জায়গা করে নিতে পারেনি। ইতালিকে কাঁদিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট কেটে নিয়েছে সুইডেন।ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফ রাউন্ডে সোমবার রাতে সুইডেনের বিপক্ষে দ্বিতীয় লেগের খেলা গোলশূন্য ড্র হয়েছে। প্রথম লেগে ১-০ […]
Read more › 12:08 pm
ইভিএম থাকবে না, নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করবে ইসি ফাইল ছবি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তবে কোন পদ্ধতিতে মোতায়ন করা হবে-সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। একইভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। সোমবার বিকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে […]
Read more › 12/11/2017 1:14 pm
পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানের: ফারুক আব্দুল্লাহ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই অংশ। তিনি দাবি করেন, জম্মু ও কাশ্মীর যেমন ভারতের, তেমনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরও পাকিস্তানের। এজন্য উভয়ের উচিত সমস্যা সমাধানে আলোচনায় বসা। কাশ্মীর কেন সারা বিশ্বের মানুষও এটা জানে। তাই এ নিয়ে সমস্যা সৃষ্টি […]
Read more › 12:54 pm
এশিয়া সফরে যুদ্ধ চাচ্ছেন ট্রাম্প: উত্তর কোরিয়া উত্তর কোরিয়া বলেছে, এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপদ্বীপে একটি যুদ্ধ চাচ্ছেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এশিয়া সফরে প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করছেন, তিনি শান্তির পক্ষে নন, ধ্বংসের পক্ষে। সফরের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প স্বাভাবিকভাবে একজন ধ্বংসকারী। তিনি […]
Read more ›