31/01/2023 11:01 pm
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের অন্ধকারের শক্তিকে পরাজিত করা পর্যন্ত লড়াই চলবে। এ সময় দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। আজ রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন। দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন […]
Read more › 11:00 pm
সরকারকে বিদায় করার জন্য জনগণ রাস্তায় নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, মামলা নির্যাতন করে আপনারা মনে করেছিলেন বিএনপিকে ঘরে বসিয়ে দেবেন। বিএনপি এবং দেশের জনগণ প্রমাণ করেছে তারা বসে যায়নি। বরং আপনাদের বিদায় করার জন্য রাস্তায় নেমেছে। মঙ্গলবার বিকাল […]
Read more › 10:57 pm
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য প্রস্তুত করতে চূড়ান্তভাবে দুই মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন এডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। […]
Read more › 24/01/2023 11:04 pm
দেশের মানুষের জন্য খাদ্য, চিকিৎসা ও কৃষিকে অগ্রাধিকার দিতেই ৮ হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিরোধী দলের একজন আজ বলে ফেলেছেন- বাংলাদেশে আর্থিক সংকটের জন্য ইভিএম প্রকল্প স্থগিত করা হয়েছে। আর্থিক সংকট সারা বিশ^ব্যাপী আছে, আমাদেরও আছে। তবে এমন পর্যায়ে […]
Read more › 17/01/2023 11:35 am
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকার হায়াতের আদালত এ রায় দেন। আদালতে মুফতি ইব্রাহীম নিজের দোষ স্বীকার করেন। অভিযোগ গঠনে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় গ্রেপ্তারের পর থেকে এ পর্যন্ত তার কারাগার […]
Read more › 13/01/2023 9:26 pm
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা ভয় পেয়ে বিএনপি’র ওপর আক্রমণ করছে। ইতিমধ্যে সরকার প্রমাণ করেছে যে, তারা ভয় পেয়েছে। কিছুদিন পূর্বেও আওয়ামী লীগ নেতারা বলতেন- বিএনপি নাকি রাস্তায় দাঁড়াতে পারে না। আমাদের নাকি কোমর নেই। এখন আমাদের আন্দোলন দেখে তারা অস্থির। […]
Read more › 9:24 pm
টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ‘বৈশ্বিক দক্ষিণ’ (গ্লোবাল সাউথ)-এর উন্নয়নের জন্য জি-২০ জোটের সামনে ছয়টি প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনীতিকে বিবেচনায় নিয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ভয়েস অফ দ্য সাউথ সামিট ২০২৩’-এর উদ্বোধনী […]
Read more › 9:22 pm
রংপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছন, বাংলাদেশের মানুষ ভোট চোরদের আর দেখতে চায় না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এই কারণে মামলা দিয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। মানুষ দেখতে চায় একটি […]
Read more › 9:19 pm
দীর্ঘ দুই বছর পর টঙ্গীর তুরাগ নদীর তীরে বসেছে বিশ্ব ইজতেমার জমায়েত। আর সেখানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে অশ্রুসিক্ত চোখে প্রার্থনা করেন তারা। শুক্রবার বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক […]
Read more › 05/01/2023 1:12 pm
মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার নির্বাচন নিয়ে উচ্চ মাত্রার নাটকীয়তা। তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হতে ব্যর্থ হলেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। ১০০ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদ স্পিকার নির্বাচনে ব্যর্থ হলো রিপাবলিকানরা। ১৯২৩ সালের পর মঙ্গলবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এ অবস্থায় ওই রাতেই প্রতিনিধি পরিষদের অধিবেশন মূলতবি […]
Read more › 12:56 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। বৃটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চার জন এমপি গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান। শেখ হাসিনা বলেন, দেশে নির্বাচন কমিশন অনেকটাই স্বাধীন। আমরা […]
Read more › 12:52 pm
বাংলাদেশে সাংবাদিক আবু আজাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস। বুধবার দেয়া এক বিবৃতিতে সংগঠনটি এমন দাবি করেছে। গত ২৫শে ডিসেম্বর সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইট ভাটার ছবি তোলায় স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দীন তালুকদার মোহনসহ ৫-৬ জন পিস্তল ঠেকিয়ে সাংবাদিক আবু আজাদকে মারধর করে। এ […]
Read more › 04/01/2023 11:44 am
দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তাঁর এ সফরে ওয়াশিংটনের পক্ষ থেকে মানবাধিকার ও গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হবে। আর ঢাকার পক্ষ থেকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশি পণ্যে শুল্ক্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার, জিএসপি সুবিধা পুনর্বহালসহ একাধিক বিষয় আলোচনায় […]
Read more › 11:29 am
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ সকালে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদনটি করা হয়। আজ আপিল বিভাগের চেম্বার […]
Read more › 11:28 am
ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে অব্যাহতভাবে জিএসপি প্লাস সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। প্রতিমন্ত্রী আশা করেন ইউরোপীয় ইউনিয়নের নতুন জিএসপি প্রবিধানের অধীনে ২০২৯ সালের পরও জিএসপি প্লাস সুবিধার জন্য বাংলাদেশের প্রস্তাবিত মূল্যে সমর্থন অব্যাহত রাখবে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের এভরিথিং-বাট-আর্মস (ইবিএ) স্কিমে বাংলাদেশকে ব্যাপকভাবে সফল হিসেবে […]
Read more › 03/01/2023 9:24 pm
নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের পক্ষে শুনানি […]
Read more › 1:16 pm
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশবিরোধী একটি চক্র নানা ষড়যন্ত্র করছে। কেউ কেউ বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। দেশের মানুষকে উসকানি দিচ্ছে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এদের অপতৎপরতা আরও বাড়বে। বাড়তে পারে নাশকতামূলক কর্মকাণ্ড। […]
Read more › 1:14 pm
নির্বাচন নিয়ে বিদেশিদের বক্তব্য ধর্তব্য নয় বরং জনগণ কি ভাবছে সেটাই বিবেচ্য বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপে মন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে তারা (বিদেশিরা) কি বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, […]
Read more › 1:12 pm
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিরোধী মতকে দমন করা, গুম করা, রাজনৈতিক সমাবেশে গুলি করে মানুষ মারা ক্ষমতাসীনদের নিত্য দিনের কাজে পরিণত হয়েছে। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার শুধু […]
Read more › 31/12/2022 12:23 pm
নতুন বছরের পাঠ্যবই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। […]
Read more ›