11/08/2015 4:20 pm
মধ্যবর্তী নয় নির্বাচন সঠিক সময়ে: সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে নির্বাচন দিবেন, মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা […]
Read more › 4:04 pm
রাজনৈতিক কারণে জিএসপি পায়নি বাংলাদেশ রাজনৈতিক কারণেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ জিএসপি সুবিধা পায়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত দারজা বাবদাজ কুরেতের সঙ্গে মতবিনিময় করেন। গত ২৯ জুলাই থেকে বাংলাদেশ ছাড়া বিশ্বের […]
Read more › 1:16 pm
জোটের বৈঠক ডেকেছেন খালেদা জিয়া আগামীকাল বুধবার বিশ দলীয় জেটের বৈঠক আহ্বান করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ দুপুরে মানবজমিন অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, বুধবার রাত ৮টায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
Read more › 12:52 pm
সিরাজ মাস্টারের ফাঁসি ও খান অাকরামের আমৃত্যু করাদন্ডের আদেশ যুদ্ধারপরাধ মামলায় বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদন্ড এবং খান আকরাম হোসেনের বিরুদ্ধে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটে হত্যা, গণহত্যা […]
Read more › 12:50 pm
একাত্তর টিভিতে সম্প্রচারিত টক-শো’র ভিডিও জমার নির্দেশ প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে আপিল বিভাগের একজন বিচারপতির কথোপকথন নিয়ে একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নালে’ সম্প্র্রচারিত টক-শো’র সিডি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ১৬ আগস্টের মধ্যে তা দাখিল করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন […]
Read more › 12:47 pm
ইরাকে গাড়িবোমা হামলা, নিহত ৪২ ফাইল ফটো পূর্ব ইরাকে দুটি গাড়িবোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, সোমবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী দুটি স্থানে এসব হামলা চালানো হয়। বাকুবার […]
Read more › 10/08/2015 8:09 pm
১২২ দেশকে জিএসপি দিল যুক্তরাষ্ট্র, বাদ বাংলাদেশ ও রাশিয়া অঅ-অ+ প্রেসিডেন্ট বারাক ওবামা ২৯ জুন আদেশে স্বাক্ষর করার পর ২৯ জুলাই থেকে বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অগ্রাধিকার বাণিজ্য সুবিধার (জিএসপি) দরজা খুলে গেছে। ফলে ওই সব দেশ ও অঞ্চল থেকে পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রে বিনা […]
Read more › 6:43 pm
দুদক থেকে প্রতারণার মামলার দায়িত্ব যাচ্ছে পুলিশের কাছে প্রতারণা ও জালিয়াতির মামলার দায়িত্ব পুলিশের হাতে ন্যাস্ত করে ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৫’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এর ফলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছ থেকে প্রতারণা ও […]
Read more › 6:41 pm
এনবিআরের সহকারী কর কমিশনার বরখাস্ত ঢাকা কর ফাঁকিতে সহয়তার অভিযোগে কর অঞ্চল-৫ ও সার্কেল ১০৩ এর সহকারী কর কমিশনার জাহিদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার দুপুরে এক অফিস আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের […]
Read more › 6:29 pm
প্রতিকার চেয়ে বরিশালে খালেদার বিরুদ্ধে মামলা ১৫ আগস্ট জন্মদিনের উৎসব পালন না করার প্রতিকার চেয়ে বরিশালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত অস্থায়ী কর্ম পরিষদের সহসভাপতি মো. মঈন তুষার এ নালিশি […]
Read more › 11:49 am
অস্ট্রেলিয়া নয় আমেরিকা যাচ্ছেন মির্জা ফখরুল উন্নত চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মির্জা আলমগীরের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ সাড়ে ৬ মাস কারাভোগের পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে মেডিকেল বোর্ডের প্রতিবেদন বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পান তিনি। মুক্তির […]
Read more › 11:41 am
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন তারেক রহমান একাধিক পাসপোর্ট ধারণ করেননি মেয়াদ শেষ হওয়ার আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করা হয়েছিলো বলে হাইকোর্টকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে তারেক রহমান একাধিক পাসপোর্টও ধারণ করেননি বলে প্রতিবেদন দিয়েছে পুলিশ। প্রতিবেদনগুলো রেকর্ডে নিয়ে আজ রোববার তারেক […]
Read more › 09/08/2015 8:23 pm
খালেদা জিয়ার সাথে দেখা করলেন কারামুক্ত অর্ধশত নেতাকর্মী বিএনপি চেয়ারপারসন বেগম খলেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন দলের সদ্য কারামুক্ত অর্ধশত নেতাকর্মী। এ সময় খালেদা জিয়া নেতাকর্মীদের খোঁজ নেন। শনিবার রাতে গুলশান কার্যালয়ে সদ্য কারামুক্ত দলের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর নেতৃত্বে রংপুর, নেত্রকোনার মোহনগঞ্জ ও চট্টগ্রামের প্রায় অর্ধশত নেতাকর্মী চেয়ারপারসনের […]
Read more › 6:38 pm
নিলয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান ব্লগার নিলয় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শনিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। বিবৃতিতে নিলয়সহ সব ব্লগার হত্যার দ্রুত বিচারের আহ্বান জানিয়ে […]
Read more › 6:29 pm
সহিংসতা না চালালে পাসের হার আরো বাড়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরীক্ষার সময় বাংলাদেশে একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছিল। এটি ছিল মনুষ্য সৃষ্ট। বিএনপি-জামায়াত সহিংস কর্মকাণ্ড না চালালে পাসের হার আরো বাড়ত। রোববার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এইচএসসির ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ […]
Read more › 10:49 am
এইচএসসিতে পাশের হার ৬৯.৬০% এইচএসসি ও সমমান পরীক্ষায় এবছর ৬৯দশমিক ৬০শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪২হাজার ৮৯৪জন। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসির ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষা সচিব ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা এসময় উপস্থিত ছিলেন। দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের […]
Read more › 08/08/2015 6:46 pm
‘সরকার হত্যাকারীদের মদদ দিচ্ছে’ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকার সারা পৃথীবিতে দেখাতে চাচ্ছে বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্র। তারই অংশ হিসাবে একের পর এক ব্লগার খুন হচ্ছে। ব্লগার নীলয় হত্যা এ ধরণের একটি রাজনৈতিক চাল বলে মন্তব্য করেন তিনি। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুব জাগপা আয়োজীত […]
Read more › 6:41 pm
নিলয় হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্লগার নীলাদ্রি চট্টপাধ্যায় ওরফে নিলয় হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুনীদের শনাক্ত করে অচিরেই গ্রেফতার করা হবে। শনিবার ফার্মগেটে আডিয়াল ল কলেজে মন্ত্রীকে সংবর্ধনা ও নবীনবরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে […]
Read more › 1:40 pm
ব্লগার নিলয় হত্যায় ৪ জনের নামে মামলা ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায়কে (নিলয় নীল) হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় চারজনকে চারজনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী আশা মনি। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর […]
Read more › 1:35 pm
কোনো শিশু নির্যাতনকারী রেহাই পাবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু নির্যাতনকারীরা যে দলেরই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। খুব শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কোনো শিশু নির্যাতনকারীই রেহাই পাবে না। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপরাধী ধরতে নির্দেশ দেয়া হয়েছে। শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে […]
Read more ›