21/09/2015 12:41 pm
কালিহাতীর ঘটনায় দুই ওসি প্রত্যাহার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশি হামলায় চারজন নিহতের ঘটনায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন ঘাটাইল থানার মোকলেসুর রহমান ও কালিহাতীর শহীদুল ইসলাম। গত ১৫ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের রফিকুল ইসলাম ও তাঁর সহযোগীরা আলামিন ও তাঁর মাকে বিবস্ত্র করে […]
Read more › 20/09/2015 9:03 pm
তারেকের বিরুদ্ধে ডিবির প্রতিবেদন দাখিল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়েরকৃত মামলায় প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জুয়েল রানা আদালতে প্রতিবেদন দাখিল করেন। রোববার ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর প্রতিবেদনটি গ্রহন করেন। একইসঙ্গে […]
Read more › 7:46 pm
গণতন্ত্রের স্বার্থে ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে করার সুপারিশ করেছে দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে গঠিত ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’। তারা বলেন, গণতন্ত্রের স্বার্থে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হওয়া জরুরি। রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে উদ্বিগ্ন নাগরিক সমাজ আয়োজিত ‘রাষ্ট্রীয় ক্ষমতা ও কার্যের ভারসাম্য: স্বশাসন ও সুশানের জন্য বিকেন্দ্রীকরণ’ শীর্ষক […]
Read more › 7:38 pm
ঢাকা এখন আইসিইউতে রাখা রোগী: আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক রাজধানী ঢাকার বর্তমান অবস্থাকে হাসপাতালের আইসিইউতে থাকা রোগীর মত বলে মন্তব্য করেছেন। রোববার রাজধানীর একটি হোটেলে যানজট থেকে উত্তরণের উপায় নিয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। এতে যানজট সমস্যার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে […]
Read more › 6:38 pm
মেডিকেলের ফল বাতিলের দাবি বিএনপির মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। গত শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষাকে ‘জাল পরীক্ষা’ বলে আখ্যায়িত করেছে দলটি। পাশাপাশি ফের সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার দাবিও জানানো হয়েছে। রোববার দুপুরে বিএনপির নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন […]
Read more › 1:24 pm
৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতির হুমকি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। উন্নীত পদমর্যাদায় বেতন না পাওয়ার প্রতিবাদ এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখাসহ কয়েকটি দাবি জানিয়েছেন তারা। রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ এই কর্মসূচি ঘোষণা করেন। […]
Read more › 1:15 pm
সাতকানিয়ায় জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী গ্রেফতার চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাড়ি পোড়ানো ও নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাতকানিয়া থানার কর্তব্যরত উপ পরিদর্শক মো. ওসমান বলেন, শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে […]
Read more › 12:32 pm
আজ যাচ্ছেন অতিরিক্ত হজযাত্রীরা ঢাকা: নির্ধারিত হজ ফ্লাইট শেষ হয়েছে দুদিন আগেই। তবে এবার নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত পাঁচ হাজার বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাদের মধ্যে প্রায় এক হাজার হজযাত্রী গত শুক্রবার সৌদিয়া এয়ারলাইন্সে চলে গেছেন। বাকিদের ভিসার কাজ সম্পন্ন হয়েছে। আজ রবিবারের মধ্যে তারা সৌদি আরবে […]
Read more › 12:25 pm
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, পাবলিকের রক্ত ঘাম করা পয়সায় বেতন নেয়, সেই পুলিশই পাবলিকের বুকে গুলি করে আবার পাবলিকের নামেই মামলা দেয়, এটা হতে পারে না। নারী নির্যাতনের বিচার চাইতে গিয়ে পুলিশের গুলি খেয়ে পাবলিক মরার জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই। ঘাটাইলের সাবেক পৌর মেয়র […]
Read more › 12:12 pm
পবিত্র হজ শুরু মঙ্গলবার, ১ লাখ সেনা মোতায়েন সৌদি আরবের অভ্যন্তরীণ ও বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে দেশটিতে পবিত্র হজব্রত পালনে যাওয়া হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় ১ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী মঙ্গলবার হজ শুরু হবে। সৌদি আরব সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। এ খবর দিয়েছে […]
Read more › 19/09/2015 6:36 pm
পরিবারে শোকের মাতম, পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পুলিশের গুলিতে নিহত তিন জনের পরিবারে চলছে শোকের মাতম। ময়নাতদন্ত শেষে এরইমধ্যে লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। চিকিৎসক জানিয়েছেন, গুলিতেই মারা গেছেন তারা। নিহতদের পরিবারের সদস্যদের স্বান্তনা দিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন মানুষ। কিন্তু কোন স্বান্তনাতেই তাদের কান্না […]
Read more › 3:15 pm
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমস্যা সমাধান শিগগির পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যা সমধান শিগগিরই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সরকার তাদের দাবির বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার মিন্টো রোডের নিজ বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষকদের […]
Read more › 1:50 pm
রাজধানীতে গরু বোঝাই ট্রাক ছিনতাই, আহত ৪ রাজধানীতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ১৬টি গরুবোঝাই একটি ট্রাক ছিনতাই হয়েছে। এসময় চার গরু ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আঞ্জিমুল (২৮), মাসুম (২৪), ঠান্ডু (৪৫) ও সুজা (২৬)। শুক্রবার দিবাগত রাত সো […]
Read more › 1:48 pm
প্রধানমন্ত্রীকে বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি’র সহ-দফতর সম্পাদক আব্দুল লফিফ জনি জানিয়েছেন, শনিবার পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল চেয়ারপারসনের পক্ষ থেকে ঈদ কার্ড পৌঁছে দেন। বিএনপি’র […]
Read more › 1:45 pm
সোমবার ফেরি চলাচল স্বাভাবিক হবে : নৌমন্ত্রী নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী সোমবার থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। ঈদে ঘরমুখী মানুষ শিমুলিয়া ঘাট দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। শনিবার সকালে শিমুলিয়া ঘাট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। এ নৌরুটে বর্তমানে দুটি চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে […]
Read more › 1:44 pm
খুলনায় ডাকাতি : বাবা ও ব্যাংক কর্মকর্তা মেয়েকে হত্যা খুলনা নগরীর লবনচরা থানা ইলিয়াস হোসেন (৭০) ও তার ব্যাংক কর্মকর্তা মেয়ে পারভীন সুলতানাকে (২৪) হত্যা করেছে ডাকাতরা। পারভীন সুলতানা এক্সিম ব্যাংকের খুলনা শাখার ক্যাশ অফিসার। এসময় ডাকাতরা বাসার আসবাপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল লুট […]
Read more › 17/09/2015 7:21 pm
খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন যুগান্তরকে এ খবর নিশ্চিত করেন। নয়াপল্টনে বিএনপি […]
Read more › 7:14 pm
বঙ্গবন্ধুকে কটূক্তি, তারেকের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুনরায় ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ বলায় ওই মামলা হয়েছিল। বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল। তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
Read more › 5:23 pm
মামলা বাড়লে ট্রাইব্যুনালও বাড়ানো হবে মামলার সংখ্যা বাড়লে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রী বলেন, বর্তমানে মামলাগুলোর যে বিচারিক কার্যক্রম চলমান, তাতে একটি ট্রাইব্যুনাল দিয়েই বিচার কাজ করা সম্ভব। আবার যদি […]
Read more › 4:23 pm
মিজানুর রহমান মিনু জামিনে মুক্ত বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার উচ্চ আদালত থেকে তিনি জামিন পান। ১৩ জুলাই নাশকতার মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠিয়েছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সুপার শফিকুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে জামিনের কাগজ পাওয়ার পর বুধবার সন্ধ্যায় […]
Read more ›