12/07/2016 4:59 pm
আমরা নিশ্চিত সন্ত্রাসীরা বিজয়ী হবে না: বিসওয়াল দুই দিনের ঢাকা সফর শেষে মঙ্গলবার দুপুরে কলম্বো রওনা হওয়ার আগে এক টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল লিখেছেন, সন্ত্রাসী হামলা ঠেকানো এবং এসব ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে […]
Read more › 4:58 pm
জঙ্গি বিষয়ে তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায়কর্মীদের পুরস্কার জঙ্গি ও দুষ্কৃতিদের বিষয়ে তথ্য দিলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ। মঙ্গলবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় এই ঘোষণা দেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]
Read more › 4:55 pm
‘জঙ্গিবাদের উত্থান হতে দেয়া হবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য রেখে সামনে এগিয়ে যেতে হবে। আমরা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। এই অর্থনৈতিক উন্নয়নও একটি হিংসার কারণ। অনেকে চায় যাতে উন্নয়ন না হয়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু […]
Read more › 4:53 pm
‘মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে থাকায় প্রত্যাশা পূরণ’ অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতির হার ৬ শতাংশের নিচে ধরে রাখা সম্ভব হয়েছে, যার মধ্য দিয়ে পূরণ […]
Read more › 01/07/2016 3:56 pm
খালেদা জিয়ার সাজা হলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে : খন্দকার মাহবুব খালেদা জিয়ার সাজা হলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে মন্তব্য করে প্রবীন আইনজীবী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হলে এদেশের জনগণ মেনে নেবে না। যেদিন […]
Read more › 12:56 pm
আমি ভয় পাই না, এখনো রাস্তায় নামার সাহস রাখি : খালেদা জিয়া দেশ রক্ষায় দেশের মানুষকে টাইগারের ভূমিকায় আসার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি আপনাদের সঙ্গে সব সময় আছি, থাকব। রাস্তায় যেতে বললে এখনো রাস্তায় নামার মতো সাহস ও ক্ষমতা রাখি। আমি কথা […]
Read more › 12:54 pm
ব্যাংক খাতে লুটপাটে সরকার চিন্তিত : অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একের পর এক ঋণ কেলেঙ্কারির ঘটনায় সরকার ‘চিন্তিত’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবারই সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়া নিজের বক্তব্যে তিনি বলেন, এ খাতের লুটপাট নিয়ে আমরাও খুবই চিন্তিত। এটা যাতে আর না হয়, এজন্য বিভিন্ন পদক্ষেপ […]
Read more › 12:15 pm
ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ঝিনাইদহ সদর উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার তেতুলবাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে […]
Read more › 11:58 am
ঝিনাইদহে আবারো হিন্দু সেবায়েত হত্যা ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা শ্রী শ্রী রাধামদন গোপাল মঠের সেবায়েত গোসাই শ্যামানন্দ দাস বাবাজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স আনুমানিক ৫৫। আজ শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে তিনি মঠের পাশে পুজোর ফুল তুলছিলেন। সেসময় মোটরসাইকেলযোগে ৩ দুর্বৃত্ত এসে তাকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে […]
Read more › 30/06/2016 2:59 pm
‘মাদক ব্যবসায়ীরা সর্বত্রই প্রভাবশালী’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, ‘মাদক ব্যবসায়ীরা বিশ্বের সর্বত্রই প্রভাবশালী। তারা বিপুল অর্থ-বিত্তের মালিক। তারা অবৈধ অস্ত্রধারী বা অবৈধ অস্ত্রধারীদের পৃষ্ঠপোষক এবং আন্ডার ওয়াল্ডের নিয়ন্ত্রক হয়ে থাকে।’ বৃহ্স্পতিবার জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সত্য যে, […]
Read more › 2:36 pm
শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর আগামী ২ জুলাই শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর। এই রাত হাজার রাতের চেয়েও পূণ্যময় রাত। শনিবার দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে পবিত্র শবে কদর উদযাপিত হবে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। পবিত্র শবে […]
Read more › 2:34 pm
‘সরকারই জঙ্গি সৃষ্টি করে খুনোখুনি করাচ্ছে’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার জঙ্গিবাদের নেটওয়ার্ক উচ্ছেদে অনাগ্রহী বলেই জঙ্গিরা নির্বিঘ্নে তাদের অপতৎপরতা চালু রেখেছে। জঙ্গিদের অপতৎপরতার বৈশিষ্ট্যের মধ্যেই প্রমাণিত হয় জঙ্গিরা সরকারেরই সৃষ্টি। সরকার বিএনপিসহ বিরোধী দলকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করার জন্যই নিজেরা জঙ্গি সৃষ্টি করে দেশব্যাপী […]
Read more › 11:10 am
অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে বাংলাদেশি প্রার্থী আগামী ২ জুলাই শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচন। আর এই নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ব্যবসায়ী মোহাম্মদ শাহে জামান (শাহে জামান টিটু)। অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে […]
Read more › 10:39 am
তুর্কি বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ৪১ তুরস্কের ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় ৪১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে কমপক্ষে ১৩ জন বিদেশি। আহত হয়েছেন ২৩৯ জন। ট্যাক্সিতে চড়ে বিমানবন্দরে পৌঁছায় তিন হামলাকারী। এরপর মঙ্গলবার রাতে তারা টার্মিনালের প্রবেশপথে গুলিবর্ষণ শুরু করে। পুলিশ পালটা গুলি ছোড়লে আত্মঘাতী […]
Read more › 10:34 am
‘স্বাধীনতা বিরোধী চক্র গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘গণমানুষের প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে।’ মন্ত্রী বুধবার বিকেলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে গণসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ […]
Read more › 10:08 am
গুম-খুনে জড়িত র্যাব-পুলিশ সদস্যের বিচার হবেই: খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘দেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসলে আমরা অবশ্যই গুম হওয়া ব্যাক্তিদের খোঁজ করার চেষ্টা করব। না হলে এদের সঙ্গে যারা খারাপি করেছে, আমরা জানি র্যাব, পুলিশ, তখন র্যাবই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী; পুলিশও। এই র্যাব এবং পুলিশের […]
Read more › 29/06/2016 8:33 pm
ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শান্তির ধর্ম ইসলামের শিক্ষা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আলেম ওলামা, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ দমনে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় বক্তৃতায় তিনি এ আহ্বান […]
Read more › 8:29 pm
ছয় প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা দিচ্ছে জাপান বিদ্যুত্, যোগাযোগ ও দুর্যোগ প্রশমনসহ বিভিন্ন খাতের ছয় প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ১২ হাজার ৮১৯ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান। বুধবার এনইসি সম্মেলন কক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকা ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়। […]
Read more › 4:13 pm
রাজনৈতিক নয়, সামাজিক অস্থিরতা রয়েছে: রওশন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নয়, সামাজিক অস্থিরতা রয়েছে। বুধবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রওশন এরশাদ বলেন, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা নেই, সামজিক অস্থিরতা আছে। পুলিশ দিয়ে এগুলো […]
Read more › 4:09 pm
সরকারের টার্গেট বিএনপিকে ধ্বংস করা: খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকারের মূল টার্গেট বিএনপি। তারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে। শেখ হাসিনা মনে করছে বিএনপি ধ্বংস হলেই তার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত হবে। বিএনপি ধ্বংস করতে পারলেই দীর্ঘদিন ক্ষমতায় থাকার বন্দোবস্ত হয়ে যাবে। কিন্তু এটা তার ভুল ধারণা। […]
Read more ›