18/06/2017 10:59 am
একজন মানুষও না খেয়ে মারা যাবে না, প্রত্যেককে পুনর্বাসন করা হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, একজন মানুষও না খেয়ে মারা যাবে না। প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রত্যেককে পুনর্বাসন করবে সরকার। সুইডেনে তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় […]
Read more › 10:57 am
বাজেটে বিতর্কিত বিষয় সুরাহার ইঙ্গিত পরিকল্পনা মন্ত্রীর প্রস্তাবিত বাজেট পাস হওয়ার সময় বিতর্কিত বিষয়ের সুরাহার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ মুস্তফা কামাল। গতকাল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংসদে আলোচনা হচ্ছে। পাসের সময় দেখবেন, সুরাহা হয়ে যাবে। সামান্যতম সন্দেহ থাকবে না। বাজেটে […]
Read more › 10:55 am
সহায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের ব্যর্থতায় ক্ষমতাসীন দলের নৌকা ডুবে গেছে। কেউ আর টেনে তুলতে পারবে না। তিনি আজ শনিবার এক ইফতার মাহফিলে বলেছেন, আগামী নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে, হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না, হতে […]
Read more › 17/06/2017 11:15 am
খালেদা জিয়াকে মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কোনো ফায়দা লুটতে দেয়া হবে না। তিনি আজ শুক্রবার কুমিল্লার […]
Read more › 11:07 am
‘প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা আনন্দিত’ ফাইল ছবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন। খুব আনন্দের কথা। আমরা কিছুটা আনন্দিত হয়েছি এ জন্য, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে বিএনপি ছাড়া নির্বাচন হবে না। গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব […]
Read more › 11:03 am
নতুন কিউবা নীতির ঘোষণা দিলেন ট্রাম্প প্রতিবেশী দেশ কিউবার সঙ্গে প্রায় দু’বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তি বাতিল করে দেয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মিয়ামিতে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে নতুন কিউবা নীতির ঘোষণাও দিয়েছেন তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান […]
Read more › 16/06/2017 11:03 am
‘ভুল বুঝতে পেরে ভারতের সুর একটু বদল হয়েছে’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘২০১৪ সালের নির্বাচনে প্রতিবেশী দেশ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলো। এবার তারা তাদের ভুল বুঝতে পেরেছে। তাই এবার তাদের সুর একটু বদল হয়েছে।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। সেই নির্বাচনে বিএনপি জিতবে। আমরা সহায়ক সরকারের […]
Read more › 15/06/2017 11:16 am
ব্যাংক লেনদেনে বর্ধিত আবগারি শুল্ক পরিবর্তনের ইঙ্গিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো) পিছু হটছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত ১ জুন জাতীয় সংসদে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানত ও লেনদেনের ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন। এ নিয়ে এখন দেশে ও সংসদে তুমুল বিতর্ক […]
Read more › 11:14 am
আ.লীগকে একতরফা নির্বাচন করতে দেয়া হবে না : খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ চাইবে বিএনপির নেতাকর্মীদের এরকম মামলা-হামলা ও হয়রানি করে একতরফা নির্বাচন করবে। আমি বলতে চাই- আওয়ামী লীগকে এবার একতরফা নির্বাচন করতে দেয়া হবে […]
Read more › 14/06/2017 2:46 pm
কাতারের ওপর অবরোধ ইসলামবিরোধী : এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সৌদি আরবসহ কয়েকটি আরব দেশ কাতারকে যেভাবে একঘরে করার চেষ্টা করছে, তার কঠোর নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। তিনি বলেন, কাতারের ওপর এই অবরোধ অমানবিক ও অনৈসলামিক। এরদোগান বলেন, “কাতারের ক্ষেত্রে এক গুরুতর ভুল করা হচ্ছে। তাদের […]
Read more › 2:44 pm
সৌদি-কাতার সঙ্কট নিরসনে পুতিনের উদ্যোগ রিয়াদ ও দোহার মধ্যে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার ব্যাপারে সৌদি রাজা আব্দুল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন এ খবর জানিয়ে বলেছে, কাতারের সঙ্গে সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় কয়েকটি দেশের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার পর উদ্ভূত পরিস্থিতি […]
Read more › 2:42 pm
কাতারের ওপর অবরোধ আরোপ করা হয়নি : সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সপ্তাহখানেক পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, কাতারের ওপর অবরোধ আরোপ করা হয়নি। কেবল সৌদির আকাশ ও স্থলপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল–জুবেইর এ কথা […]
Read more › 2:41 pm
প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থ : রিজভী ফাইল ছবি চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে মাটি চাপায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রস্তুতি গ্রহণে ব্যর্থ। আসলে তারা দেশের উন্নয়ন নয়, সর্বদা তারা ব্যস্ত […]
Read more › 2:38 pm
পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ অতি বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে নিহতের সংখ্যা সর্বশেষ খবর অনুযায়ী ১৩৫ জনে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে ৯৮ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার। নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। স্থানীয় সাংবাদিক […]
Read more › 2:37 pm
‘সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছে’ ফাইল ছবি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ফলে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য বেগম পিনু খানের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন […]
Read more › 2:35 pm
লন্ডনে ২৭ তলা ভবনে আগুন, বহু হতাহতের আশঙ্কা পশ্চিম লন্ডনে লাটিমার রোডের একটি ২৭ তলা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, ভবনে বহু মানুষ আটকা পড়ে আছে। ল্যানচেস্টারে ‘গ্রেনফেল টাওয়ার’ নামের ওই আবাসিক ভবনটিতে ব্রিটিশ সময় মঙ্গলবার রাত সোয়া একটার দিকে আগুন লাগে। প্রায় দুইশোর মতো দমকলকর্মী আগুন […]
Read more › 13/06/2017 12:49 pm
মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা : আবার হেরে গেলেন ট্রাম্প ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা আবারো আইনি লড়াইয়ে পরাজিত হয়েছে। এই নিষেধাজ্ঞা বাতিল করে দেয়া পূর্ববর্তী একটি রায় বহাল রেখেছে দেশটির একটি আপিল আদালত। রায়ে বলা হয়েছে, ট্রাম্পের নির্বাহী আদেশ […]
Read more › 12:47 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এক ইফতার মাহফিলের আয়োজন করে। প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনীর সদস্য ও অন্যান্য অভ্যাগতদের সাথে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন। ইফতারের পূর্বে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রগতিসহ দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা […]
Read more › 11/06/2017 10:28 am
জিতলো ইংল্যান্ড : ইতিহাস গড়লো বাংলাদেশ বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপের শেষ ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৪০ রানে হারিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ের সাথে সাথেই নতুন ইতিহাস সৃষ্টি হলো বাংলাদেশের ক্রিকেটে। টুর্নামেন্ট থেকে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ায় প্রথমবারের মত কোন বিশ্ব আসরের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। আজ শনিবার ইংল্যান্ড বনাম […]
Read more › 10:22 am
গণভবনে পেশাজীবীদের মিলন মেলা প্রধানমন্ত্রী ইফতারের আগে ঘুরে ঘুরে অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন গণভবনে বসেছিল পেশাজীবীদের মিলন মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। গণভবনের সবুজ চত্ত্বরে নির্মিত বিশাল প্যান্ডেলের মধ্যে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে লেখক-সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, শিল্পী, শিক্ষাবিদ, […]
Read more ›