দাউদকান্দির কৃতিসন্তান ওসমান গনি ভুইয়া জহির এর জাপানে ব্যবসায়িক সাফল্য অর্জন।

12/09/2026 7:25 pmViews: 12
 
স্টাফ রির্পোটার: দাউদকান্দি কৃতিসন্তান ওসমান গনি ভুইয়া জহির এর জাপানে ব্যবসায়িক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। তিনি নির্বাচিত হওয়ার পর জাপানে সকল বাংলাদেশী ব্যাবসায়দের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দাউদকান্দির কৃতিসন্তান ওসমান গনি ভুইয়া জহির জাপানের টকিওর সিনওকুবো বিজনেস কমিউনিটির সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। ওসমান গনি ভুইয়া জহির জাপানে ব্যাবসা ক্ষেত্রে বাংলাদেশের মুখ উজ্জল করছেন। দাউদকান্দি কৃতিসন্তান ওসমান গনি ভুইয়া জহির দাউদকান্দি উপজেলার ইলেটগঞ্জ উত্তর ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামের তাজুল ইসলাম ভুইয়ার ছেলে। তিনি তার গ্রামের বাড়ী সহ দাউদকান্দি উপজেলার অসহায় গরীব মানুষের পাশে দাড়িয়েছে। বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন। সাথে সাথে জাপানে বাংলাদেশের মুখ উজ্জল করার চেষ্টা অব্যাহত রেখেছেন। ভবিষ্যতে ও তিনি মানবতার সেবায় কাজ করার কথা ব্যক্ত করেন বিশেষ করে গ্রামের অসহায় মানুষের সেবা করা প্রত্যয় ব্যক্ত করন।

Leave a Reply