মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ;

04/09/2026 2:15 pmViews: 2

মুরাদনগর প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের গাছের গুরুত্ব, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং নিয়মিত গাছের যত্ন নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী শিক্ষক মোঃ বাবুল আক্তার, মোঃ ওমর ফারুকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং নিজ নিজ বাড়ি ও বিদ্যালয়ের আশপাশে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার প্রত্যয় ব্যক্ত করে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।

Leave a Reply