“ছওয়াব এর ইফতার ঘরের মাসব্যাপী ইফতার আয়োজন “

08/03/2026 12:52 pmViews:

ঢাকার লালমাটিয়া ডি ব্লক খেলার মাঠ সংলগ্ন এলাকায় ছওয়াব (সোস্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) ফাউন্ডেশন কর্তৃক খেঁটে খাওয়া মানুষদের দৈনিক ইফতারি করানোর জন্য গড়ে উঠেছে ” ইফতারি ঘর” নামক অনন্য এক উদ্যোগ। কেবল সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই ছওয়াব ফাউন্ডেশনের ‘ইফতারি ঘর’ নামের এ উদ্যোগ পরিচালিত হচ্ছে। ইফতারি ঘরে রমজান মাসজুড়ে প্রতিদিন দুই’শ থেকে তিন’শ মানুষের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হয় ।
ইফতার ঘরের ইফতারিতে থাকে ডিম খিচুড়ি, মোরগ পোলাও, খেজুর সহ বিভিন্ন আইটেম। অসহায় ও পথচারী মানুষের পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন শ্রমজীবী মানুষেরা ইফতারি ঘরের ইফতার গ্রহণ করেন।
ইফতারির আগ মুহূর্তে সারিবদ্ধভাবে রিকশাচালক, ফুটপাতের আশ্রয় নেওয়া অসহায় মানুষ ও বাসাবাড়ির নিরাপত্তাকর্মীসহ, সাধারণ পথচারীরাও যুক্ত হন প্রতিনিয়ত। কারণ তারা জানেন ডি ব্লকের ‘ইফতার ঘরে’ গেলেই মিলে ইফতার । তাই তারা ইফতার ঘরের নিয়মিত মেহমান। ছওয়াব ফাউন্ডেশন এর এই আয়োজনে তারা অত্যন্ত খুশি। তারা প্রত্যাশা করেন ছওয়াব ফাউন্ডেশন এই কাজ যেন প্রতিবছর চালু থাকে এবং আগামীতে আরও বড় পরিসরে তা বাস্তবায়ন হয়।
ছওয়াব ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান সহ ফাউন্ডেশনের অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উক্ত ইফতার ঘরের ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

Leave a Reply